বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

কুমিল্লা তিতাসে এক ভূয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৪৫ Time View

তিতাসে ভূয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামের সরকার ফার্মেসীর মালিক হুমায়ুন কবির নামে এক ভূয়া ডাক্তারকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার বিকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা। জানা যায়, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বৈধ ডিগ্রি বা রেজিস্ট্রেশন ছাড়াই নিজেকে “ডাক্তার” পরিচয়ে পরিচিত করিয়ে মানুষের ভুয়া চিকিৎসা করে আসছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন রোগীকে স্যালাই পুশ,ইঞ্জেকশন, হায়ার এন্টিবায়োটিক দিতেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তারা জানান, এমন প্রতারকের কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। প্রশাসনের পদক্ষেপকে তারা প্রশংসনীয় হিসেবে দেখছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা বলেন, “ভবিষ্যতেও এমন ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যারা চিকিৎসা-সেবার নামে প্রতারণা করছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin