বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে

চৌদ্দগ্রাম ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২১ Time View

চৌদ্দগ্রাম ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে প্রতিষ্ঠান মালিককে যথাক্রমে ১৫ দিন ও ০৭ দিনের বিনাশ্রম বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন এর নির্দেশনায় বুধবার দুপুরে চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিএসটিআই, কুমিল্লা এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতায় ছিলেন।

অভিযানে বিএসটিআই এর অনুমোদন ছাড়া ভেজিটেবল সস উৎপাদন, সস উৎপাদনে ক্ষতিকারক রং ব্যবহার এবং উৎপাদিত পণ্য বাজারজাত করার দায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ মোতাবেক টিপানী ক্যামিকেল এন্ড কনজুমারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও বিএসটিআই এর নির্দেশনা অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, খাবার উৎপাদন কাজে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং উৎপাদিত বেকারী পণ্য খোলা অবস্থায় ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আলিফ ফুড বেকারী নামের অপর একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে, আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin