রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত ‘শাপলা চেয়ে ফেলো‘শাপলার কলি’, অসন্তুষ্ট এনসিপি কুষ্টিয়ায় পদ্মানদীতে মিললো ক্ষত বিক্ষত যুবকের লাশ স্নাইপার রাইফেল, ৭.৬২ বুলেটের রহস্য কি? বের করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ হারালেন, ব্রিগেডিয়ার জেনারেল , সাখাওয়াত হোসেন কিন্তু কেন? প্রধান উপদেষ্টা ড. ইউনুস জীবনে কোন আন্দোলনে ছিলেন না

বগুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪১ Time View

বগুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব

মোঃজাকির হোসেনঃ-বগুড়াঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে বগুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু হয়েছে।
সোমবার সকালে সাড়ে ১০টায় শহীদ চান্দু ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার এবং ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর সহযোগীতায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় জেলা পুলিশ সুপার জিদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন, জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য রিতু মণি, ক্রীড়া সংগঠক সাজেদুল ইসলাম রবি, খালেদ মাহমুদ রুবেল, জেলা ট্রাফিক পুলিশের টিআই খালেকুজ্জামান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন খেলাধুলা শুরু হবে। ইউনিয়ন চ্যাম্পিয়ন দল খেলবে থানায়। থানা চ্যাম্পিয়ন খেলবে জেলায়, জেলা চ্যাম্পিয়ন খেলবে বিভাগে এবং বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ।
আজ সোমবার শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin