রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত ‘শাপলা চেয়ে ফেলো‘শাপলার কলি’, অসন্তুষ্ট এনসিপি কুষ্টিয়ায় পদ্মানদীতে মিললো ক্ষত বিক্ষত যুবকের লাশ স্নাইপার রাইফেল, ৭.৬২ বুলেটের রহস্য কি? বের করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ হারালেন, ব্রিগেডিয়ার জেনারেল , সাখাওয়াত হোসেন কিন্তু কেন? প্রধান উপদেষ্টা ড. ইউনুস জীবনে কোন আন্দোলনে ছিলেন না

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ জন যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি সাবেক আইজিপি শহীদুল হকের দুদিনের রিমান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৯৩ Time View

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ জন যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি সাবেক আইজিপি শহীদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ তিন জনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর।

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ জন যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে কুমিল্লা আদালতে হাজির করা হয়েছে। সোমবার সকালে কুমিল্লা সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের শুনানি অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মশিউর আলম এই মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা।
শুনানী শেষে কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামে একজনের দশ দিন করে রিমান্ড আবেদন করা হয়।বিজ্ঞ আদালত থেকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরো জানান, এর আগে আওয়ামী লীগ সরকারের সময় এই ঘটনায় মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সহ অসংখ্য নেতাকর্মীকে হয়রানি করা হয়েছে। বর্তমানের মামলায় সঠিক আসামিরা মুখোমুখি হবে বলে আমরা প্রত্যাশা করি।
২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ ই সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন নাশকতা কবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের। বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক ব্যানজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীস সহ ১৩০ জনের নামোল্লেখসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধেআদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।
এই মামলায় আজ কুমিল্লা আদালতে তাদেরকে হাজির করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin