রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত ‘শাপলা চেয়ে ফেলো‘শাপলার কলি’, অসন্তুষ্ট এনসিপি কুষ্টিয়ায় পদ্মানদীতে মিললো ক্ষত বিক্ষত যুবকের লাশ স্নাইপার রাইফেল, ৭.৬২ বুলেটের রহস্য কি? বের করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ হারালেন, ব্রিগেডিয়ার জেনারেল , সাখাওয়াত হোসেন কিন্তু কেন? প্রধান উপদেষ্টা ড. ইউনুস জীবনে কোন আন্দোলনে ছিলেন না

খোঁজ পেতে সহযোগিতা চায় পরিবার… ২২ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ বৃদ্ধা আমেনা বেগমের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৪৫২ Time View

খোঁজ পেতে সহযোগিতা চায় পরিবার…
২২ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ বৃদ্ধা আমেনা বেগমের

এম এ আলম
অনুসন্ধান প্রতিবেদন…..৷
দীর্ঘ ২২ দিনেও খোঁজ মিলেনি কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নের বিরুলী গ্রামের মজুমদার বাড়ির নিখোঁজ বৃদ্ধা আমেনা বেগম (৬৫) এর। বৃদ্ধার স্বজনেরা তাকে খুঁজে না পেয়ে আজ দিশেহারা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মৌকারা ইউনিয়নের বিরুলী মজুমদার বাড়ির আট সন্তানের জননী বৃদ্ধা আমেনা বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। গত ৮ জুন শনিবার সকাল ১১টার দিকে কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। নিখোঁজ হওয়ার পর তার সন্তান ও স্বজনেরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা আজ দিশেহারা। পরিবারের পক্ষ থেকে এখনো খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার (২৭ জুন) নাঙ্গলকোট থানায় একটি নিখোঁজ ডায়েরি (নং- ১২৯২) করেছে আমেনা বেগমের স্বজনরা। আমেনা বেগমের সন্ধান পেলে ০১৬২০-৬৫১০৩২ , ০১৮৪২-৫৫৩৩৫৮ উক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বৃদ্ধার খোঁজে বিভিন্ন থানায় মেসেজ দেয়া হয়েছে। উনাকে খুঁজে পেতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin