বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

চৌদ্দগ্রামে এশিয়ান টেলিভিশনের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৪৭৫ Time View

চৌদ্দগ্রামে এশিয়ান টেলিভিশনের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা।

কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক
,চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়নের ওপর দুর্বৃত্তরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। কামাল হোসেন নয়ন এশিয়ান টেলিভিশনের চৌদ্দগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের পাশে দোয়েল চত্বর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কা জনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কামাল হোসেন নয়নের স্ত্রী উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (১,২ ও ৩ নং) ওয়ার্ডের সদস্য নাসরিন আক্তার জানান, সোমবার দুপুরে কামাল হোসেনসহ উপজেলা পরিষদে কাজ শেষে মোটরসাইকেল যোগে চৌদ্দগ্রাম বাজারে আসতেছিল। পরিষদ থেকে বেরিয়ে দোয়েল চত্বরের সামনে আসলে অজ্ঞাতনামা ১৫/২০ জন যুবক কামালের সাথে থাকা এশিয়ান টিভির মাইক্রোফোন চিনিয়ে নিয়ে আচমকা মারধর শুরু করে। কামাল হোসেন নয়ন বারবার কেন তার ওপর এ হামলা করা হচ্ছে- জানতে চাইলেও তারা কোন জবাব দেয়নি। তাদের ভয়ে আশপাশের কেউ এগিয়েও আসেনি। একপর্যায়ে কামাল হোসেন নয়ন অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
হাসপাতালের বেডে কাতরাতে থাকা কামাল হোসেন নয়ন বলেন, কেন তারা আমার ওপর হামলা করলো কিছুই বুঝলাম না। যাওয়ার সময় একজন বলে নিউজ করতে হিসেব করে করবি। নারায়ণগঞ্জের নিউজ কেন করলি- এ বলে দ্রুত চলে যায়।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর শুনে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় স্থানীয় ভোরের কলাম পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতাউর রহমান রিপনের উপর সন্ত্রাসীরা হামলা করে। এতে তার হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় রিপনের ভাই বাদী হয়ে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের সোলেমান মজুমদারের ছেলে ফয়সাল মজুমদারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
চৌদ্দগ্রামে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কর্মরত সাংবাদিকেরা। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin