বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত

চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার ৫ম বারের সভাপতি হাবিব উল্লাহ কাঁচপুরীকে গণসংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৪৪৭ Time View

চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার ৫ম বারের সভাপতি হাবিব উল্লাহ কাঁচপুরীকে গণসংবর্ধনা

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছন্নাৎ দাখিল মাদরাসা পরিচালনা কমিটির পঞ্চম বার সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (১২ জুলাই) সকালে বাবুচি দারুচ্ছন্নাৎ দাখিল মাদরাসা ও এলাকাবাসীর আয়োজনে এ উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা মো: আবু তাহের।

ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন এর সভাপতিত্বে এবং মাদরাসার প্রতিষ্ঠাতা শ্রেণির সদস্য জহিরুল আলম মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা এবিএম কবির হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা এ কে এম ইউসুফ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার দাতা সদস্য মাস্টার রফিকুল ইসলাম, আবুল হোসেন মেম্বার, মাদরাসার সিনিয়র শিক্ষক মো: আবুল বাশার, বিশিষ্ট সমাজসেবক নজির আহম্মদ, ইউপি সদস্য ইকবাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বেলাল হোসেন, গাজী শামসুল হক, মোস্তফা কামাল, আব্দুল আজীজ, মো: আব্দুল মতিন মজুমদার প্রমুখ। অনুষ্ঠান শেষে মাদরাসার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরীর পক্ষ থেকে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সহস্রাধিক জনসাধারণকে আপ্যায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin