সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রী ও পুত্রকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৫০২ Time View

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রী ও পুত্রকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে আটক
চৌদ্দগ্রাম প্রতিনিধি।

কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও পুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটায় উপজেলা সদরের পাঁচড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন; নিপা আক্তার(২৭) ও তার শিশুপুত্র আলী আহসান মুজাহিদ(৮)। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন ডুবাই প্রবাসী। পুলিশ দুইজনের লাশ উদ্ধার শেষে থানায় নিয়েছে। সকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাবাদের জন্য মঈনুল হাসান শুভ এবং আবদুল্লাহ আল শাহেদ নামে ২ ভাইকে আটক করেছে।
নিহত নিপা আক্তারের পিতা জালাল আহমেদের অভিযোগ, তার মেয়ের জামাই আনোয়ার হোসেনের ভাইয়ের ছেলে আবদুল্লাহ আল শাহেদ(২২) এ হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারেন। তিনি জানান, মঙ্গলবার রাত ৯টায় নিপা আক্তার তাঁর ছেলে আলী আহসান মুজাহিদকে নিয়ে পার্শ্ববর্তী মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যায়। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরের ভিতর প্রবেশ করে নির্মানাধীন টয়লেটে লুকিয়েছিল। রাতে ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করে। এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে মুজাহিদ ও তার মা নিপা আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার নিপাকে মৃত ঘোষনা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় আলী আহসান মুজাহিদকে ঢাকা নেয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মা-ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ এবং তার ভাই আবদুল্লাহ আল শাহেদ নামের ২ জনকে আটক করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin