রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

চৌদ্দগ্রামে ৫০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান চালক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৪৪০ Time View

চৌদ্দগ্রামে ৫০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান চালক আটক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান বোঝাই ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রাশেদ মিয়া নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। আটককৃত রাশেদ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার আলমখালী গ্রামের মনির হোসেনের ছেলে ও জব্দকৃত কাভার্ডভ্যানের চালক। রোববার ‍দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

জানা গেছে, থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক ও এএসআই এমরান ভুঁইয়াসহ পুলিশের একটি টিম শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ড-১২-৪৭৫৬) থামানোর জন্য সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান চালক রাশেদ মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে প্যাকেটভর্তি ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় রাশেদ মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin