রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৫ হাজারেরও অধিক শিশু পেয়েছে ভিটামিন এ ক্যাপসুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৪৫৪ Time View

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৫ হাজারেরও অধিক শিশু পেয়েছে ভিটামিন এ ক্যাপসুল

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সারা দেশের ন্যায় ৬ থেকে ৫৯ মাস বয়সি ৩৫ হাজার দুইশো নয় শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় রোববার (১৮ জুন) সকালে এই ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ভ্রাম্যমাণ টিকাকেন্দ্রে এই কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সি ৩ হাজার ৮ শত ৭৯ শিশুকে নীল রঙের ক্যাপুসল খাওয়ানো হয়েছে। অপরদিকে ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় ৩১ হাজার ৩ শত ৩০ শিশুকে খাওয়ানো হয়েছে লাল রঙের ক্যাপসুল। এই কর্মসূচীতে লক্ষমাত্রার প্রায় শতভাগ অর্জিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, ‘ভিটামিন-এ ক্যাপসুল’ খাওয়ানোর মাধ্যমে শিশুদের রাতকানা, অন্ধত্ব প্রতিরোধসহ বিভিন্ন রোগ থেকে বাঁচানো সম্ভব। তিনি আরও বলেন, ভিটামিন-এ দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। সব ধরনের শিশু মৃত্যু হার ২৪ ভাগ কমায়। হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়াজনিত মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin