রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় ড্রিমারস এভিনিউ ফর কিডস স্কুল এন্ড মাদরাসার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৪৭৫ Time View

কুমিল্লায় ড্রিমারস এভিনিউ ফর কিডস স্কুল এন্ড মাদরাসার শুভ উদ্বোধন ও জে.আর এডুকেশন কেয়ারের পুরস্কার বিতরণ

মনোয়ার হোসেনঃ
আমার কর্ম যদি ভালো হয়, যুগ যুগ ধরে আমার এই কর্ম সকলের মাঝে থেকে যাবে।আর যদি আমার কর্ম খারাপ হয়,তাহলে আমার কর্মকে মানুষ ইতিবাচক না নিয়ে নেতিবাচকভাবে নিবে।তাই আমি বলি বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো শিক্ষা প্রতিষ্ঠান।আজ এই শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধনের মাধ্যমে মানুষ নৈতিক শিক্ষা পাবে।

শনিবার (২১ শে জানুয়ারি) সকালে কর ভবন সংলগ্ন ড্রিমারস এভিনিউ ফর কিডস স্কুল এন্ড মাদরাসার শুভ উদ্বোধন ও জে.আর এডুকেশন কেয়ার এর কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহাজাদা এমরান আরও বলেন, এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ৪ বছর স্কুল ছিলো, এখন ধর্মীয় শিক্ষার জন্য মাদরাসা ও উদ্বোধন করা হয়েছে। এটাকে আমি ভালো দিক মনে করি।এর জন্য আমি প্রতিষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানাই।

জে.আর এডুকেশন কেয়ারের প্রতিষ্ঠাতা ও ড্রিমারস এভিনিউ ফর কিডস স্কুল এন্ড মাদরাসার উদ্যোক্তা মোহাম্মদ আবদুর রাউফের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক এম এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জুয়েল এডুকেশন কেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক জিল্লুর রহমান, দৈনিক ভোরের কলাম এর সম্পাদক ও প্রকাশক তৌহিদ মাহমুদ অপু, রানীর বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফজাল হোসেন, হাজী আব্দুর রশীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গুনবতী আল ফারাবী একাডেমীর সহকারী ইংরেজি শিক্ষক আবুল হাসেম সাগর, প্রতাপপুর ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক আবদুস সামাদ, ড্রিমারস এভিনিউ ফর কিডস স্কুল এন্ড মাদরাসা ও জে.আর এডুকেশন কেয়ারের উপদেষ্টা মন্ডলীর সদস্য মিজানুর রহমান, দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক আমাদের কুমিল্লা’র স্টাফ রিপোর্টার সোহাইবুল ইসলাম সোহাগ প্রমুখ।

অতিথিদের বরণের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জানা যায়, জে.আর এডুকেশন কেয়ার প্রতিষ্ঠার পর থেকে ঈর্ষণীয় সফল্য অর্জন করে যাচ্ছে। শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা নিয়ে ভালে ফলাফল অর্জন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin