রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রামে ক্রিকেট খেলোয়াড়কে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৭৭ Time View

চৌদ্দগ্রামে ক্রিকেট খেলোয়াড়কে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মোহাম্মদ মাসুম ওরফে সিক্সার মাসুম নামে এক খেলোয়াড়কে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের খেলোয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের মরকাটা গ্রামের চৌধুরী বাজার সংলগ্ন ক্রিকেট মাঠে। এ ঘটনায় শাহীন মজুমদারসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। আহত মাসুম কুমিল্লার সদর উপজেলার ধর্মপুর এলাকার আবুল কাশেমের পুত্র।

থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, গত শুক্রবার উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের মরকটা চৌধুরী বাজারের পাশের ক্রিকেট খেলার মাঠে দু’পক্ষের খেলা মাসুমের দল জয় লাভ করে। পরাজিত দলের খেলোয়াড় গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামের আইয়ুব মজুমদারের ছেলে শাহিন ক্ষিপ্ত হয়ে মাসুমের দিকে এগিয়ে আসলে দু’জনের মধ্যে বাক-বিতন্ডার ঘটে। এক পর্যায়ে শাহীনের পক্ষে অজ্ঞাত ৮-১০ জন মাসুমকে এলোপাথাড়ি মারধর শুরু করে। এ সময় শাহীনের সাথে থাকা ছুরি দিয়ে মাসুমকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। শোর চিৎকার করলে পাশে থাকা লোকজন এসে মাসুমকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, ‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি ঘটনায় অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin