রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত ‘শাপলা চেয়ে ফেলো‘শাপলার কলি’, অসন্তুষ্ট এনসিপি কুষ্টিয়ায় পদ্মানদীতে মিললো ক্ষত বিক্ষত যুবকের লাশ স্নাইপার রাইফেল, ৭.৬২ বুলেটের রহস্য কি? বের করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ হারালেন, ব্রিগেডিয়ার জেনারেল , সাখাওয়াত হোসেন কিন্তু কেন? প্রধান উপদেষ্টা ড. ইউনুস জীবনে কোন আন্দোলনে ছিলেন না

দেবিদ্বারে আল মানার ইসলামিক স্কুল এন্ড মাদরাসার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৪২০ Time View

দেবিদ্বারে আল মানার ইসলামিক স্কুল এন্ড মাদরাসার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার দেবিদ্বারে আল মানার ইসলামিক স্কুল এন্ড মাদরাসার প্রাথমিক স্তরের শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই ও বার্ষিক ফলাফলের পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদরাসার নিজস্ব ক্যাম্পাসে পাঠ্যবই ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির উদ্দিন। মাও. মো. আবদুল হামিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুশাগাজী বাড়ি মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. হাবিবুর রহমান, দেবিদ্বার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন রবিন, কুশাগাজী বাড়ি মানব কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি মো. সুমন ডিলার, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, অর্থ সম্পাদক মো. ইব্রাহীম খলিল, সদস্য মো. সাইফুল ইসলাম প্রমুখ।
আল মানার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ক্বারী মনিরুজ্জামান পাহাড়পুরী সভাপতিত্বে বক্তারা বলেন, দেবিদ্বারে পুরাতন বাজারে আল মানার ইসলামিক স্কুল এন্ড মাদরাসা প্রতিষ্ঠার শুরু থেকে ইসলামিক শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছে। কোমলমতি শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও আধুনিক শিক্ষায় এ মাদরাসাটি অনন্য নজির স্থাপন করেছে। আমরা আশা করব, এর ধারাবাহিকতা রক্ষা করে এ মাদরাসাটি অনেক দূর এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin