রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

কলেজ শিক্ষার্থী সাদিয়া কে বাঁচাতে এগিয়ে আসুন,

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৫৫২ Time View

মেধাবী শিক্ষার্থী সাদিয়াকে বাচাঁতে ৩৫ লাখ টাকা প্রয়োজন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার,১৫ নভেম্বর, ২০২২ | অনলাইন সংস্করণ

মেধাবী শিক্ষার্থী সাদিয়াকে বাচাঁতে ৩৫ লাখ টাকা প্রয়োজন
মেধাবী শিক্ষার্থী সাদিয়াকে বাচাঁতে ৩৫ লাখ টাকা প্রয়োজন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেয়েছেন জি.পি.এ ৫. ভর্তিও হয়েছিলেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে। কিন্তু জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে হারিয়েছেন দুটি কিডনি। বর্তমানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি ২য় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিন(২১)। গৌরীপুর শায়েস্তানগর গ্রামের জহিরুল হক ভূঞা ও মেহেরুন্নেসা বকুলের সন্তান সাদিয়া আফরিন এর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হন নিজ জেলা শহর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগে।

সাদিয়াকে বাঁচাতে গতকাল কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান সংগ্রহ শুরু করছেন তার সহপাঠীরা। লক্ষ্য একটাই যে করে হোক সহপাঠীকে আবার শিক্ষাঙ্গনে সুস্থ অবস্থায় দেখতে চায় তারা।

পিতা জহিরুল হক ভূঞা বলেন, আমার সন্তান নবাব ফয়জুন্নেসা স্কুল থেকে ২০১৬ সালে মাধ্যমিকে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তি হয়, সেখান থেকে ২০১৭ সালে পুনরায় জিপিএ ৫ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছিলো। ২০১৭ সালে কিডনি রোগ ধরা পড়ে। চিকিৎসার খরচ চালাতে চালাতে আমি নিঃস্ব প্রায়। আর্থিক দুরাবস্থার কারণে আর খরচ চালাতে পারছিনা। ডাক্তার জানিয়েছে কিডনি প্রতিস্থাপন করতে ৩৫ লাখ টাকা প্রয়োজন। এতো টাকা কোথায় পাবো। এই শহরের বিত্তবান মানুষরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতো আমার মেধাবী মেয়েটা হয়তো জীবন ফিরে পেতো।

সাদিয়া আফরিন এর সহপাঠী ফাতেমা জান্নাত বলেন, শুধুমাত্র অর্থের জন্য আমরা আমাদের সহপাঠী কে হারালে মানবিকতার কাছে আমরা হেরে যাবো৷ তাই সবাই মিলে আর্থিক সাহায্য সংগ্রহ করছি। যে করেই হোক মেধাবী এ সহপাঠীকে আবার আমরা সুস্থ অবস্থায় শ্রেণীকক্ষে দেখতে চাই।

ইংরেজি চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহসিন আলম বলেন, কলেজে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বড় কোন ফান্ড নেই। তাই সমাজের বিত্তবান ও দানশীল মানুষদের নিকট আকুল আবেদন একটু এগিয়ে আসুন দেশের মেধাবীমুখ সাদিয়াকে বাঁচাতে। সাহায্য পাঠাতে বিকাশ 01896079188, ব্যাংক একাউন্ট নং 1309434183559 (সোনালী ব্যাংক কর্পোরেট শাখা কুমিল্লা ) অথবা সরাসরি ভিক্টোরিয়া কলেজের ইংরেজি বিভাগেও সাহায্য দিতে পারেন।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, সাদিয়া আফরিন এর চিকিৎসা খরচ সংগ্রহের জন্য ভিক্টোরিয়া কলেজের প্রত্যেক বিভাগীয় প্রধান, হল তত্বাবধায়ক ও সকল সংগঠনকে দায়িত্ব দিয়েছি। আশা করছি সকলের সাড়া পাবো। সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসা ছাড়া হয়তো এতো বিশাল অনুদান আমাদের একার পক্ষে সম্ভব হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin