বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

নিউইয়ার্ক ষ্টেট এসেম্বলীতে “কমিউনিটি “লিয়ান পদে নিয়োগ পেলেন বাংলাদেশি সাংবাদিক এস এম সোলায়মান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৫৩৬ Time View

নিউইয়র্ক ষ্টেট এসেম্বলীতে “কমিউনিটি লিয়াজন” পদে নিয়োগ পেলেন বাংলাদেশী সাংবাদিক এস এম সোলায়মাননিউইয়র্কঃ নিউইয়র্ক ষ্টেট এসেম্বলীতে “কমিউনিটি লিয়াজন’ (constituent liaison) পদে নিয়োগ পেলেন নিউইয়র্ক – বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশন’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি এস এম সোলায়মান। বেতনভুক্ত এ পদে এপ্রিল মাস থেকে নিয়োগ কার্যকর হয়েছে। সদ্য নিয়োগপ্রাপ্ত কমিউনিটি লিয়াজন’ সাংবাদিক এস এম সোলায়মান নিউইয়র্ক ষ্টেট এসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩০’র এসেম্বলীম্যান ব্রায়ান বার্নওয়েলের ( Brian Barnwell) পক্ষে নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত উডসাইড, জ্যাকসন হাইটস, এস্টোরিয়া ও ম্যাসপাথ এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবেন। ষ্টেট এসেম্বলীতে প্রথমবারের মত বাংলাদেশী সাংবাদিকের অফিসিয়াল নিয়োগের মধ্য দিয়ে নিউইয়র্কে কমিউনিটি অগ্রগতিতে আরো একধাপ এগিয়ে গেলো। মূলধারার সাথে বাংলাদেশীদের অধিকার সমন্বিত রাখতে কমিউনিটির স্বার্থরক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নব নিযুক্ত কমিউনিটি লিয়াজন’ সাংবাদিক এস এম সোলায়মান। কমিউনিটির সেবায় নিজেকে আরো সম্পৃক্ত রাখার সুযোগ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মহান আল্লাহর প্রতি। ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশী কমিউনিটি বান্ধব নিউইয়র্ক স্টেটএসেম্বলীম্যান ব্রায়ান বার্নওয়েলকে। বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশীদের মূলধারার তরুন নেতা এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জয় চৌধুরীকে। যুক্তরাষ্ট্রে সর্ববৃহৎ ইয়াং ডেমোক্রেট শাখা’র সাবেক ট্রেজারার এবং নিউইয়র্ক লাগোর্ডিয়া কলেজ ছাত্র সংসদের দুই বারের নির্বাচিত প্রেসিডেন্ট জয় চৌধুরী দীর্ঘদিন ধরে কমিউনিটিকে মূলধারায় সম্পৃক্ত করার কাজ করছেন। নিউইয়র্কে কমিউনিটি বোর্ড, হসপিটাল বোর্ডসহ মূলধারার বিভিন্ন পর্যায়ে বাংলাদেশী কমিউনিটিকে সংযোগের নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার দুই বাংলাদেশী কমিউনিটি এক্টিভিষ্ট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার ও সাংবাদিক এস এম সোলায়মান নিউইয়র্ক ষ্টেট এসেম্বলী অফিসে সম্পৃক্ত হয়েছে। নবনিযুক্ত নিউইয়র্ক ষ্টেট এসেম্বলীর ‘কমিউনিটি লিয়াজন’ কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা গ্রামের সন্তান সাংবাদিক এসএম সোলায়মান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন নিউজ চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি। তিনি নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্তমান সাংগঠনিক সম্পাদক। এছাড়া যুক্তরাষ্ট্রে সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন ( SAAVA) কমিউনিকেশন ডাইরেক্টর, নিউইয়র্কের স্থানীয় অন্যতম সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির মিডিয়া এন্ড কমিউনিকেশন সেক্রেটারি। তিনি নিউইয়র্কে “সাপ্তাহিক বাংলাদেশ” পত্রিকার চীফ রিপোর্টার ও কুমিল্লা থেকে প্রকাশিত “সাপ্তাহিক কুমিল্লা’র নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাবেক সহসভাপতির দায়িত্বেও ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin