রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

কুমিল্লায়য় সাংবাদিক কে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৬৭৩ Time View

সাংবাদিক কে গুলি করে হত্যা! প্রতিবাদে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা সংবাদকর্মী হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় মামলা

আজগর হোসেন শাহীন
কুমিল্লায় দায়িত্ব পালনকালে মাদক কারবারীদের গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম এর হত্যাকারী শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী রাজু সহ জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম ও বুড়িচং প্রেসক্লাবের যৌথ আয়োজনে জেলার সকল সাংবাদিকদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিক মহিউদ্দিন সরকার পেশাগত দায়িত্ব পালনের সময় নির্মম ভাবে মাদক কারবারীদের গুলিতে নিহত হয়। ঘটনার দুদিন অতিবাহিত হলেও পুলিশ মূল আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। মানববন্ধন থেকে আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বয়ক নীতিশ সাহা, এটিএন নিউজ ও এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মাহাবুবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, বাংলাভিশন টিভি প্রতিনিধি স্যাঈদ মাহমুদ পারভেজ, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, ইনকিলাব প্রতিনিধি সাদিক মামুন, যুগান্তর ব্যুারো চিফ আবুল খায়ের, স্পাইস টিভির প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, মাই টিভি প্রতিনিধি আবু মুসা, গাজী টিভি প্রতিনিধি সেলিম মুন্সি, সময় টিভি প্রতিনিধি বাহার রায়হান, দৈনিক সবুজ বাংলাদেশ ও ভোরের কলাম পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজ বাবু, সাংবাদিক মহিউদ্দিন ভূইয়া, মেঘনা টেলিভিশনের পরিচালক এইচ এম মহিউদ্দিন,দৈনিক সময়ের বাংলাদেশ সম্পাদক ও প্রকাশক আজগর হোসেন শাহীন, কবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী খোরশেদ আলম, জহিরুল হক বাবু, মো. মোসলেহ উদ্দিন, গাজী জাহাঙ্গীর আলম জাবির, মোতালেব হোসেন, সাফি, রুবেল মজুমদার, জাবেদ হোসেন সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin