বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

লালমাই উপজেলায় দলীয় বিশৃঙ্খলার অভিযোগ প্রমাণিত না হওয়াই পুনরায় ছাএলীগনেতাকে পূর্ণ পদে বহাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৫৯৭ Time View

লালমাই উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক পদে বহাল তুষার

: লালমাই প্রতিনিধি কুমিল্লা।

লালমাই উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান তুষার’কে পুনরায় বহাল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ।

তার বিরুদ্ধে সাংগঠনিক নীতি আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে তার পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজমুল হাসান তুষার এর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো।

জানতে চাইলে নাজমুল হাসান তুষার বলেন, বিশ্বাস ছিল একদিন সকল যড়যন্ত্রের পরিসমাপ্তি শেষে কাজের মূল্যায়ন হবে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়ে আমাকে পদ ফিরিয়ে দেয়া হয়েছে। তাই মাননীয় অর্থমন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল এমপি ও জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, সকল অশুভ শক্তিকে পেছনে ফেলে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ সে নিরিখে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin