সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

কুমিল্লা তিতাসে দূর্ধর্ষ ডাকাতি নগদ অর্থ সহ ২০ স্বর্ণ লুট

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৬২৪ Time View

তিতাসে দূর্ধর্ষ ডাকাতিঃ নগদ অর্থসহ ২০ ভরি স্বর্ণ লুট
হালিম সৈকত, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। ৫ এপ্রিল দিবাগত রাত ২ টার দিকে নুরুল ইসলামের ছেলে বাহরাইন প্রবাসি মোঃ সাজ্জাত হোসেন এর ঘরে সংঘবদ্ধ ডাকাতের দল ডাকাতি করে সব নিয়ে যায়। ১০-১৫ জনের ডাকাতদলের সকলেই মুখোশ পরিহিত ছিলো। বিল্ডিং এর গেইট ও দরজা ভেঙে প্রায় বিশ ভরি স্বর্ণ, ২ লক্ষ টাকা, টিভিসহ মূল্যবান সব কিছুই নিয়ে যায়। সিসি ক্যামেরা লাগানো থাকলেও এসেই তা খুলে ফেলে এবং হার্ড ডিস্ক নিয়ে যায়।
এই বিষয়ে সাজ্জাতের স্ত্রী ফাতেমা বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। ঘরে কেবল আমার অসুস্থ শ্বশুর, আমি আর আমার ছোট্ট মেয়ে সামিয়া ও ভাগ্নি। তিনি কেঁদে কেঁদে বলেন, আমাকে নিঃশ্ব করে দিয়েছে। তাদের হাত থেকে আমার দ্বিতীয় শ্রেণীতে পড়ূয়া মেয়ের কানের জিনিসটিও রক্ষা পায়নি। আমার ননস, ননদ ও ভাগ্নির গচ্ছিত রাখা স্বর্ণসহ প্রায় ২০ ভরি স্বর্ণ নিয়েছে।
তারা মুখোশ পরিহিত ছিল এবং সকলের হাতে ছিল রাম দা ও শাবল। তাদের বয়স হবে আনুমানিক ২০-২২ বছরের মধ্যে।
রাতেই তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, বিষয়টি আমাদের খুবই ভাবিয়ে তুলেছে। আমরা চেষ্টা করছি ডাকাত দলের শিকড়সহ উপড়ে ফেলতে। আজকের ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা।
উল্লেখ্য গত ২৮ মার্চ রাতেও তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ঐচারচর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin