রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত ‘শাপলা চেয়ে ফেলো‘শাপলার কলি’, অসন্তুষ্ট এনসিপি কুষ্টিয়ায় পদ্মানদীতে মিললো ক্ষত বিক্ষত যুবকের লাশ স্নাইপার রাইফেল, ৭.৬২ বুলেটের রহস্য কি? বের করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ হারালেন, ব্রিগেডিয়ার জেনারেল , সাখাওয়াত হোসেন কিন্তু কেন? প্রধান উপদেষ্টা ড. ইউনুস জীবনে কোন আন্দোলনে ছিলেন না

চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ১২ টি বসতঘর পুরে ছাই,৪৫ লাখ টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৬৩১ Time View

চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ১২টি বসতঘর পুড়ে ছাই, ৪৫ লাখ টাকার ক্ষতি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি শনিবার দুপুর সাড়ে বারটায় উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রামের ষ্টেশন কর্মকর্তা মো: ফয়েজ আহমেদ। অগ্নিকান্ডে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামালসহ ৪০-৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পাশাপাশি ঘর হওয়ায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে বারটায় ওই গ্রামের আবদুল আজিজের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ^বর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে কাঁকড়ি নদী থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বারটি বসতঘর পুড়ে ছাই হয়ে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আবদুল আজিজ বলেন, হঠাৎ করে তার ঘরে আগুন লাগে। তার চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলেও আগুন দ্রæতগতিতে ছড়িয়ে পড়ায় তার ঘরসহ বারটি ঘরের মূল্যবান মালামালসহ ঘরগুলো পুড়ে ৪৫ লাখ টাকার ক্ষতি হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত হান্নান মিয়া বলেন, আগুন লাগার কারণে ঘর থেকে কোন কিছুই বের করতে পারি নাই। আমরা গরীব মানুষ, দিনমজুরি দিয়ে সংসার চালাতে হয়। আগুনে আমার সর্বস্ব পুড়ে গেছে। এখন আমিসহ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।

উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাসুম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে বারটি ঘর পুড়ে গেছে। এখানে যারা বসবাস করে সবাই হতদরিদ্র। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পবিারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত বলতে পারবো’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin