রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুরে ছাই ৩০ লক্ষধিক টাকা ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৬১৮ Time View

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, ৩০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের জুগিরখিল গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৪টি বসতঘর পুড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বুধবার (২ মার্চ) সকাল আটটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় জুগিরখিল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আলমগীর, মৃত বাচ্চু মিয়ার ছেলে আব্দুল আউয়াল ও আব্দুস সোবহান এবং মৃত আরব আলীর ছেলে আমির হোসেন এর ৪টি বসতঘর, ৪টি রান্নাঘর, ওই বসতঘরগুলোতে থাকা নগদ প্রায় ৮ লাখ টাকা, সাড়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার, সকল আসবাবপত্র, খাদ্য সামগ্রী এবং দলিল-দস্তাবেজসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনায় চারটি পরিবার একেবারেই নিঃস্ব হয়ে গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে’।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়েছি। স্থানীয় চেয়ারম্যান এর সাথে আলোচনা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি খাদ্য সহায়তাসহ সার্বিক সহযোগিতা করা হবে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin