রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রামে বৃদ্ধকে এলোপাথাড়ি কুপিয় জখম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭০৬ Time View

চৌদ্দগ্রামে বৃদ্ধকে এলোপাথাড়ি কুপিয়ে জখম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৫৩) নামে এক বৃদ্ধকে মর্মান্তিকভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় মীর হোসেন রাশেদ, মাসুদ ও মুন্না গং। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভপুর ইউনিয়নের খামার পুষ্করনী গ্রামে। রাশেদ ও মাসুদ খামার পুষ্করনী গ্রামের মৃত আবুল কালামের ছেলে এবং মুন্না মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগি আব্দুল মান্নান বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ আব্দুল মান্নানের সাথে উল্লেখিত বিবাদীদের বসতবাড়ীর জায়গা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিলো। উক্ত বিরোধকে কেন্দ্র করে বিবাদীরা আব্দুল মান্নান ও তার পরিবারকে বিভিন্ন সময় ক্ষতিসাধনসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছিলো। বিষয়টি নিয়ে আব্দুল মান্নান আদালতে একটি মামলা দায়ের করেন এবং তা এখনো চলমান রয়েছে।

গত শুক্রবার সকাল দশটায় আব্দুল মান্নান তার বাড়ীর পাশের সড়কে অবস্থানকালে পূর্ব পরিকল্পনা মোতাবেক রাশেদ গং ভাড়াটিয়া সন্ত্রাসীদের সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকষ্মিকভাবে তার উপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে রাশেদ ধারালো ছেনি দিয়ে কুপিয়ে আব্দুল মান্নানকে মারাত্মক রক্তাক্ত জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ব্যাপারে জানতে বিবাদীর সাথে মুঠোফোনে কল দেয়ার পর সে কল না ধরায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন বলেন, ‘উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin