রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

তিতাসে ইউপি নির্বাচনের শপথ নিতে পারেনি চেয়ারম্যান-১ মেম্বার -১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৭৫৬ Time View

তিতাসে শপথ নিতে পারেনি ১ চেয়ারম্যান ও ১ মেম্বার

হালিম সৈকত, তিতাস (কুমিল্লাঃ

কুমিল্লা জেলার তিতাস উপজেলাধীন ৯ টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নির্বাচিত গেজেটভুক্ত সাধারণ আসনের ও সংরক্ষিত আসনের সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শপথবাক্য পাঠ করান তিতাস উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ। ৯টি ইউনিয়নের ১০৮ জন নির্বাচিত সদস্যের মধ্যে শপথগ্রহণ করেন ১০৭ জন। হাইকোর্টে মামলা থাকার কারণে কলাকান্দি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ মনসুর আলী শপথ গ্রহণ করতে পারেন নি। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে ৯টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ৮ জন শপথ গ্রহণ করেন। কিন্তু মামলাজনিত কারণে শপথ নিতে পারেন নি কলাকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ ইব্রাহিম সরকার।

আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোসাঃ মোমিনুর জাহান, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আঃ মান্নান মিয়া, কৃষি কর্মকর্তা মোঃ সালাহ্উদ্দিন, শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin