বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত

চৌদ্দগ্রামে ২৫০টি গাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন গাছের সাথে এ কেমন শত্রুতা!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৭১৭ Time View

চৌদ্দগ্রামে ২৫০টি গাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন
গাছের সাথে এ কেমন শত্রুতা!

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ফলদ-বনজসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২৫০টি গাছ কেটে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের ইঞ্জিনিয়ার মো: মনির আহমদ পাটোয়ারীর বাড়ীতে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি মনির আহমদ অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার ধারণা পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ মনির আহমদ বলেন, ‘আমি অনেক কষ্ট করে বিভিন্ন নার্সারী থেকে ফলদ, বনজ ও ঔষধি গাছ সংগ্রহ করে লাগিয়েছিলাম। রাতের আঁধারে কে বা কারা বাড়ির দক্ষিণ পাশে আমাদের নিজস্ব জায়গায় লাগানো গাছগুলো কেটে ফেলেছে। এতে আমার অনেক ক্ষতি হয়ে গেলো। বিষয়টি স্থানীয় বিশিষ্টজনদের জানিয়ে থানায় অভিযোগ করেছি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষিদের শাস্তি দাবি করছি’।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই আবু হানিফ বলেন, ‘গাছ কাটার ঘটনায় ভুক্তভোগি লিখিত অভিযোগ দিয়েছে। সবার অগোচরে দুর্বৃত্তরা কাজটি করায়, তাদের চিহ্নিত করা বেশ কষ্টসাধ্য হবে। শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin