রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত ‘শাপলা চেয়ে ফেলো‘শাপলার কলি’, অসন্তুষ্ট এনসিপি কুষ্টিয়ায় পদ্মানদীতে মিললো ক্ষত বিক্ষত যুবকের লাশ স্নাইপার রাইফেল, ৭.৬২ বুলেটের রহস্য কি? বের করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ হারালেন, ব্রিগেডিয়ার জেনারেল , সাখাওয়াত হোসেন কিন্তু কেন? প্রধান উপদেষ্টা ড. ইউনুস জীবনে কোন আন্দোলনে ছিলেন না

কুমিল্লা তিতাসে স্যালুটিং ডায়েস ও রাস্তা উদ্ধোধন করলেন পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৭০৭ Time View

তিতাসে স্যালুটিং ডায়েস ও রাস্তা উদ্বোধন করলেন কুমিল্লা পুলিশ সুপার

হালিম সৈকত, কুমিল্লা।।
কুমিল্লার তিতাসে স্যালুটিং ডায়েস ও রাস্তার শুভ উদ্বোধন করেছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
১৯ নভেম্বর সকাল ১২ টায় তিতাস থানা প্রাঙ্গণে নব নির্মিত স্যালুটিং ডায়েস এবং থানা গেইট হতে থানা ভবন পর্যন্ত আরসিসি রাস্তার উদ্বোধন করেন তিনি। এ সময় তিতাস থানার চৌকস একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
প্রধান অতিথি কুমিল্লার পুলিশ সুপার তিতাসবাসিকে ধন্যবাদ জানান সুষ্ঠভাবে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায়। বিশেষভাবে সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের সকলকে তিনি আলাদাভাবে ধন্যবাদ দেন। পরে তিতাস উপজেলার নব নির্বাচিত সকল চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) আফজাল হোসেন, দেবিদ্বার সার্কেল ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুরাদনগর সার্কেল আমির উল্যাহ, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাশ, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।
জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন, তিতাস উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া, সিনিয়র সহ সভাপতি মুন্সি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোঃ নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, নব নির্বাচিত ৩নং বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর নবী, ৪নং কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহীম সরকার, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান ভূইয়া খোকা, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক বাবুল আহমেদ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক সরকার ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আশরাফ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin