বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত

বরিশালে সাংবাদিকের উপর কিশোর গ্যাং লিডার বায়জিদের নেতৃত্বে সন্রাসী হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৭৬৪ Time View

বরিশালের হিজলা উপজেলায় কিশোর গ্যাং লিডার বায়েজিদের নেতৃত্বে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা।

মুহাম্মদ রকিবুল হাসান রনি

হিজলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইজনকে পিটিয়ে আহত করেছে একদল কিশোর। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে হিজলার জোনা মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন আন্ধারমানিক ইউনিয়নের ভংগা গ্রামের জসিম খানের ছেলে রিগ্যান খান (সাংবাদিক) এবং ইজিবাইক চালক হালিম চৌকিদার।

প্রায় দুই মাস আগের এক ঘটনায় কিশোর গ্যাং লিডার বায়েজিদের নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন রিগ্যান খান। রিগ্যান খান জানান, তিনি ঢাকায় থাকেন, রিগান খান বরিশাল জেলার সাংবাদিকতার দায়িত্বে রয়েছেন। । মায়ের জন্য বাজার করে দেওয়ার জন্য বাড়িতে এসেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পরে তার চাচাতো ভাই শাহাদাত খানকে নিয়ে মুলাদী থেকে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে হিজলার লিটার মোড়ে পৌছলে চরপত্তনীভাঙা গ্রামের ইকরাম কাজী, ইমন নলী, বায়েজিদ, শুভ খান, হৃদয় হোসেন ও সেতুসহ ৮/১০জন কিশোর দেশি অস্র, জিআই পাইপ ও লাঠিসোটা নিয়ে পথরোধ করে।

হামলার আশঙ্কায় গাড়ি চালক ইজিবাইকটি দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিশোর গ্যাং দৌড়ে জোনা মার্কেট এলাকায় ইজিবাইকটি থামায়। এসময় শাহাদাত খান প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে গেলে হামলাকারীরা রিগ্যান খান ও চালক হালিম চৌকিদারকে এলোপাথারি পিটিয়ে মারাক্তক আহত করে। এসময় হামলাকারীরা ইজিবাইকটি ভাঙচুর এবং বাজারের মালামাল লুট করে।

এলাকাবাসী জানায় চরপত্তনীভাঙা গ্রামের ইকরাম কাজী, ইমন নলী, বায়েজিদ, শুভ খান, হৃদয় হোসেন ও সেতুসহ ৮/১০জন নিয়োমিত মাদক সেবন করে এবং তারা মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত। মাদকাসক্ত হয়ে তারা এর আগেও এলাকায় এরোকম একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে।

রিগ্যান খান আরও জানান, কী কারণে হামলা হয়েছে তা আমার জানা নাই। তবে শাহাদাত খান জানান, প্রায় ২ মাস আগে নেশা সেবনের বাধা দেওয়াকে কেন্দ্র করে বায়েজিদের সাথে তাঁর ঝামেলা হয়েছিলো। ঘটনাটি মাউলতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে গেলে তারা মিমাংসা করে দেন। কিন্তু ওই ঘটনার পর থেকে বায়েজিদ ও তার সহযোগিরা বিভিন্ন সময় শাহাদাতের ওপর হামলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার রাতেও শাহাদাতের হামলার পরিকল্পনা ছিলো কিশোরদের। তাকে না পেয়ে তাঁর চাচাতো ভাই রিগ্যানকে পিটিয়ে আহত করে। ইজিবাইক চালক হালিম গাড়ি না থামানোর কারনে তাকেও পিটিয়ে আহত করেছে তারা। কিশোররা চলে গেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ মিয়া জানান, কিশোর গ্যাং এর হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের মুলাদী হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের লিখিত অভিযোগ পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin