রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সাংবাদিক নির্যাতন বিরোধী সমাবেশে যোগ দিতে বরিশালে যাবে সাংবাদিক নেতারা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৭৯০ Time View

সাংবাদিক নির্যাতন বিরোধী সমাবেশে যোগ দিতে
বরিশালে আসছেন সাংবাদিক নেতারা

বরিশাল, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২১: বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের সময় পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল জেলা শাখা।

ওই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্য আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বরিশালে আসছেন ঢাকার সাংবাদিক নেতারা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ক আহমেদ আবু জাফরের নেতৃত্বে কেন্দ্রীয় সাংবাদিক নেতাদের একটি টিম বরিশাল নগরীর টাউনহল চত্বরের প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিতব্য সমাবেশে জেলার সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা কমিটির সভাপতি মাসুদ রানা ও সম্পাদক আরিফ হোসেন। সমাবেশে বরিশাল অঞ্চলের সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেবেন।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে একদল চিহ্নিত সন্ত্রাসী পত্রিকা অফিসে প্রবেশ করে অর্তকিতভাবে সাংবাদিক আলম রায়হানকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin