রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত ‘শাপলা চেয়ে ফেলো‘শাপলার কলি’, অসন্তুষ্ট এনসিপি কুষ্টিয়ায় পদ্মানদীতে মিললো ক্ষত বিক্ষত যুবকের লাশ স্নাইপার রাইফেল, ৭.৬২ বুলেটের রহস্য কি? বের করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ হারালেন, ব্রিগেডিয়ার জেনারেল , সাখাওয়াত হোসেন কিন্তু কেন? প্রধান উপদেষ্টা ড. ইউনুস জীবনে কোন আন্দোলনে ছিলেন না

কুমিল্লা ও নরসিংদীতে ৩ সাংবাদিকের উপর সন্রাসী হামলার ঘটনায় বিএমএসএফের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৯৭৪ Time View

কুমিল্লা ও নরসিংদীতে ৩ সাংবাদিকের ওপর
হামলার ঘটনায় বিএমএসএফের প্রতিবাদ
নিজেস্ব প্রতিবেদকঃ
ঢাকা বুধবার ১৮ আগষ্ট ২০২১: পেশাগত দায়িত্বপালনকালে কুমিল্লায় যুগান্তর বুড়িচং প্রতিনিধি ইকবাল হোসেন সুমন, নরসিংদীর মনোহরদীতে পেশাগত দায়িত্ব পালন কালে চ্যানেল আইয়ের নরসিংদী জেলা প্রতিনিধি সুমন রায় ও যমুনা টিভির ইসমাইলের উপর সন্ত্রাসী হামলা ।এ সময় সন্ত্রাসীরা যমুনা টিভি ও চ্যানেল আইয়ের ক্যামেরা ভাঙচুর করেছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

অবিলম্বে নরসিংদী ও কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে সুস্ঠু তদন্তের দ্বারা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।

বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় বলেন, পেশার মাঝে অনৈক্যের কারণে সারাদেশে সাংবাদিকরা হামলা মামলার শিকার হচ্ছেন। এদিকে আজ ১৮ আগষ্ট চট্টগ্রামের পটিয়ায় সংবাদ প্রকাশের জেরধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাঈদুর রহমানের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেন হুইপ সামশুল হক চৌধুরী। এ মামলা তাকেঁসহ বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ ১১জনকে আসামী করা হয়েছে। যা গণমাধ্যম এবং সাংবাদিক সমাজের জন্য বিরাট হুমকি বলে বিএমএসএফ মনে করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin