রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রামে স্কুল ছাএীকে দর্ষনের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৯৩১ Time View

চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫ বছর বয়সী ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আবু তাহের চৌধুরী (২১) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত আবু তাহের উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের এবাদ উল্লাহ চৌধুরীর ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।

জানা গেছে, প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে ৩০ জুলাই বিকাল থেকে ঘুরাঘুরির কথা বলে ওই ছাত্রীকে নিয়ে যায় আবু তাহের। রাত দশটার দিকে তাকে ধর্ষণ করে বাড়ীতে দিয়ে আসে সে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেলে পরিবারের কাছে প্রেমিক কর্তৃক ধর্ষণের কথা স্বীকার করে ভুক্তভোগি ওই ছাত্রী। এঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ‘স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির এক ছাত্রীর সাথে সিএনজি চালিত অটো-রিকশা চালক আবু তাহেরের প্রেমের সম্পর্ক ছিল। এর সূত্র ধরে গত ৩০ জুলাই বিকাল ৪টা থেকে তারা দু’জনে অটো-রিকশা নিয়ে ঘুরাঘুরি করে। এক পর্যায়ে রাত ১০টার দিকে তাকে ধর্ষণ শেষে বাড়িতে দিয়ে যায় আবু তাহের। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ১ আগস্ট রাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। রাতেই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তাহের চৌধুরীকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin