রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রাম ইউপি নির্বাচনে উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৭১৮ Time View

ইউপি নির্বাচন উপলক্ষে চৌদ্দগ্রামে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ইউপি নির্বাচন-২০২১ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আপনাদের প্রতিশ্রুতি ঠিক রাখবেন, আমরাও আমাদের প্রতিশ্রুতি রাখবো ইনশাআল্লাহ্। বিশৃঙ্খলা, মারামারি ও রক্তপাতবিহীন একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে। আর যদি নির্বাচনে বিশৃঙ্খলা করেন তাহলে পাস করবেন না, পাস করলে ঘোষনা হবে না, ঘোষনা হলে গ্যাজেট হবে না। গ্যাজেট হলে শপথ হবে না। সুতরাং কেউই নির্বাচনে বিশৃঙ্খলা করবেন না। আমি বিনয়ের সহিত বলছি চৌদ্দগ্রামে একটি অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে’।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার বলেন, ‘হুন্ডা আর গুন্ডা মার্কা নির্বাচন চৌদ্দগ্রামে হবে না। আমরা অবাধ-সুষ্ঠু ও সহিসংতা মুক্ত নির্বাচন করতে বদ্ধ পরিকর। নির্বাচনী আচরণ বিধিগুলো মেনে চলুন। কেউ নির্বাচনকে প্রশবিদ্ধ করার চেষ্টা করবেন না’।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (কুমিল্লা) দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনজুরুল আলম প্রমুখ।

এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেনসহ ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin