রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রামে সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪৬১ Time View

চৌদ্দগ্রামে সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বাংলা নিউজ টুয়েন্টি ফোর এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) সকালে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপর এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন।

চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানার পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, পাঠাগার সম্পাদক কাজী সেলিম, সদস্য মুহা. ফখরুদ্দীন ইমন, ইমাম হোসাইন ভূঁইয়া শরীফ, মেহরাব অপি, সাংবাদিক গোলাম রসুল, ইউসুফ মজুমদার, ইয়াছিন ফারুক ভূঁইয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নাদিম হত্যার প্রতিবাদ করে ও ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ভবিষ্যতে সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এ সময় দৈনিক ভোরের কাগজের খুলনার তেরখাদা উপজেলা প্রতিনিধি এস এম বাসিতুল হাবিব প্রিন্স এর
উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin