সাতক্ষীরা ৪ আসনের এমপি নজরুল ইসলাম ২য় স্রী মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
আলোচিত সমালোচিত সংসদ সদস্য এমপি নজরুল ইসলাম কে নিয়ে গত কিছু দিন আগে সমালোচনার ঝড় উঠেছিল, মরিয়মকে কেন্দ্র করে সোস্যালমিডিয়া, তা ইতি মধ্যে সকলের জানা, ধর্মীয় অনুপাতে মরিয়ম খাতুন সাতক্ষীরা ৪ আসনের এমপি নজরুল ইসলাম সাহেব তাকে বিবাহ করেছে বলে দাবি করেন। কয়েম মাসের সংসার , নতুন বউ কে নিয়ে তিনি শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনে বসবাস করে আসছে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) হওয়ার পর তিনি আলাদা বাসায় থাকতেন, গতকাল গাজী নজরুল ইসলাম এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছে। কিছুক্ষণ আগে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। এবং মরিয়মের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্র জানান মরিয়ম খাতুন গলায় ফাঁস দিয়েছে নাকি পরিকল্পিতভানে হত্যা করা হয়েছে তা এখন কিছু বলা যাচ্ছে না। সুরতহাল প্রতিবেদন আসার পর স্পষ্ট বলা যানে গটনা কি ছিল। গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের দায়ে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল দলটি।