রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৫ Time View

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে কুবির শিক্ষিকানাহিদা নাহিদ এর ছেলে গতকাল বিকেল থেকে নিখোঁজ।

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা নাহিদানাহিদের ছেলে অপ্রতিম (১৩) নিখোঁজ হয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, কুমিল্লার কোটবাড়ির শালবন এলাকা থেকে গতকাল বিকেল ৩টার দিকে অপ্রতিম নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছবির পাঞ্জাবিটি ছিল।

নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
মা নাহিদা নাহিদ লিখেছেন, “আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি, আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি থানায় অবহিত করা হয়েছে। অপ্রতিমের কোনো সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin