কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার।
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি নাজিরা বাজার ও উপজেলা সদরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাথে জড়িত থাকা দুই সাংবাদিক কে আটক করেছে। শনিরার ১৩ ডিসেম্বর রাতে বুড়িচং থানার ও দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।পুলিশ সূত্র জানায় শনিবার ১৩ ডিসেম্বর রাতে কুমিল্লার বুড়িচং থানার ও দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে বুড়িচং উপজেলা সদরে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান খান রুমেল এবং ময়নামতি ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আবুল হাসেম শান্তকে ময়নামতি ইউনিয়ন এর নাজিরা বাজার বাসা থেকে গ্রেফতার করে।উল্লেখ্য মতিউর রহমান রুমেল ও আবুল হাশেম শান্তা সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির সাথে জড়িত ছিলো বলেন জানা যায়, তাদের পরিবার সূত্রে জানা যায়, মতিউর রহমান রুমেল ও আবুল হাশেম শান্ত দীর্ঘ দিন তারা দুজন কুমিল্লার মধ্যে সাংবাদিকতা করে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোন দূর্নীতির অভিযোগ ছিলোনা । এবং তারা কোন মানুষের সাথে খারাপ আচরণ করেনি। তাদের বিরুদ্ধে জামাতিরা চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে মামলা করেছে বলে পরিবার জানিয়েছেন। মতিউর রহমান খান রুমেল কে এ পর্যন্ত ৫ এ আগষ্টের পর ৩ বার গ্রেফতার করে বুড়িচং থানার পুলিশ।বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান দুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন যে তাদের কে সন্ত্রাস বিরোধী মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।