বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

জামাতিরা পশ্চিমাদের খুশি করতে যিশুখ্রিস্টের ছবির আদলে তাদের নতুন লোগো তৈরি করেছে… কামরুল হুদা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৫৯ Time View

জামাতিরা পশ্চিমাদের খুশি করতে যিশুখ্রিস্টের ছবির আদলে জামায়াত তাদের নতুন লোগো তৈরি করেছে.. কামরু হুদা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশায় জাতীয়তাবাদী মহিলা দল গঠন ও মহিলা দলের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঘোলপাশা দক্ষিণ পাড়ায় ইউনিয়ন বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক দুবাই প্রবাসী মো. রিয়াজ উদ্দিন এর বাড়ির উঠোনে এ উপলেক্ষে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনিপ’র সভাপতি মো. কামরুল হুদা।

ক্ষমতার লোভে পশ্চিমাদের খুশি করতে যিশুখ্রিস্টের ছবির আদলে জামায়াত তাদের নতুন লোগো তৈরি করেছে বলে মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনিপ’র সভাপতি মো. কামরুল হুদা বলেন, জামায়াত ধর্ম ব্যবসায়ী। তারা ভোটের জন্য সবসময় ইসলামকে ব্যবহার করে। জামায়াত খ্রিস্টানদের খুশি করতে দলীয় নতুন লেগো থেকে আল্লাহর নামও বাদ দিয়েছে, তারা ইসলামের নামে জনগণের সাথে ধোঁকাবাজি করছে। জামায়াতে ইসলামী প্রকৃতপক্ষে জনগণের দল নয়। তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীর দল।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিদেশিরা একসময় যাকাত দিতে চেয়েছিলো। তখন তিনি বিদেশীদের বলেছিলেন, আমাকে যাকাত না কর্মের ব্যবস্থা করে দাও। অথচ জামায়াতের কেন্দ্রীয় নেতা গতকাল তার বক্তব্যে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে তারা নাকি বিদেশীদের কাছ থেকে যাকাত নিয়ে আসবেন। উনার এ বক্তব্যে জাতি হিসেবে আমাদের লজ্জিত করেছে, বিশ্বের কাছে আমাদেরকে ছোট করা হয়েছে।

উপস্থিত নারীদের উদ্দেশ্যে কামরুল হুদা আরও বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা, বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা এদেশে প্রথম চালু করেছিলেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে গার্মেন্টস শিল্প, হিমায়িত খাদ্য, হস্তশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার বহিঃবিশ্বে সম্প্রসারণ করেছিলেন। যারফলে এদেশের বেকার সমস্যার সমাধানে বিদেশ সহ এদেশে যুবকদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাই আপনারা জাতীয়তাবাদী দলের ছায়াতলে আসুন। এতে দেশ ও জনগণের কল্যাণ হবে ইনশাআল্লাহ।

চৌদ্দগ্রাম উপজেলা মহিলা দলের সম্পাদিকা পুতুল বেগমের সভাপতিত্বে মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক শাহআলম রাজু, সহ-সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, মো. গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম দুলাল, ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, প্রচার সম্পাদক মো. খোরশেদ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌর মৎসজীবি দলের সভাপতি মাসুদ রানা সুজন, উপজেলা যুবদল নেতা হাসান শরীফ, ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম সবুজ, সহ-সভাপতি আশিকুর রহমান সুমন, মহিলা দলের নেত্রী লাকি বেগম, সাকিনা মেম্বার, সুফিয়া মেম্বার, সুবরা বেগম, দেলোয়ারা জাহান ডলি, বিউটি আক্তার, রাবেয়া আক্তার, পারভিন আক্তার, হাসিনা আক্তার, মততাজ আক্তার মুক্তা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জুয়েল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin