বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

কুমিল্লার তিতাসে নবীন – প্রবীন দুই দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১০৯ Time View

কুমিল্লার তিতাসের গাজীপুরে নবীন – প্রবীন দুই দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

কুমিল্লা তিতাসে গাজী পুরে নবীন – প্রবীন দু দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
২০ জুন শুক্রবার বাদ আসর গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু, ইঞ্জিনিয়ার মহসীন সরকার, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম সরকার, বলরামপুর ইউনিয়ন পরিষদের
মেম্বার মোঃ রমজান মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি
শহিদুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক সাত্তার মিয়া সরকার, সাংগঠনিক সম্পাদক লিটন খান,
মোঃ শাহাবুদ্দিন, ,আব্দুল আজিজ ফকির, শেখ ফরিদ শাখা, বিশিষ্ট সংগঠক দ্বীন ইসলাম রাজু, আলী আজম খান সুমন ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল তিতাস উপজেলা শাখার সভাপতি এম এ জামান প্রমূখ।

খেলা পরিচালনা করেন গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষক শাখাওয়াত হোসেন মানিক।
খেলার ধারা বিবরণী করেন তিতাসের জনপ্রিয় ও বিশিষ্ট ধারাভাষ্যকার মোঃ মনির হোসেন মাষ্টার।
প্রবীণ দলের খেলোয়াড়দের মধ্যে যারা খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন তারা হলেন, আব্দুল আজিজ, শিরু ডাক্তার, আবুল কালাম আজাদ ও লিটন খানসহ আরও অনেকে।
দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ গোলের ব্যবধানে প্রবীণ দল বিজয়ী হন। বৃষ্টি উপেক্ষা করে মাঠে ছিলো দর্শকদের উপচেপড়া ভীড়।
এসময় মাঠের খেলোয়াড় ও অতিথিবৃন্দ বলেন, জয় পরাজয় যাই হোক, খেলা তো খেলাই। আনন্দ উপভোগ করাই খেলার একমাত্র উদ্দেশ্য। তবে আমরা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই প্রতি বছর নবীন প্রবীণ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে থাকি। বিগত বছরগুলোর মতোই সব সময় এমন সুন্দর আয়োজন ভবিষ্যতেও করা হবে। যুব সমাজ যত বেশি খেলাধুলায় লিপ্ত থাকতে, ততই তারা মাদক থেকে দূরে থাকবে। মাদকের মরণ নেশা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা মনে করি একমাত্র খেলাধুলাই পারে তাদেরকে এই মরণব্যাধি থেকে দূরে রাখতে। প্রতিটি পাড়া মহল্লায় এমন খেলাধূলার আয়োজন খুব বেশি প্রয়োজন বলে আমরা মনে করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin