বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত

কুমিল্লা চৌদ্দগ্রামে মুক্তি যোদ্ধার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৩৬ Time View

চৌদ্দগ্রামে মুক্তি যোদ্ধার বাড়িতে আগুন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) মধ্যরাতে উপজেলার দক্ষিণ শ্রীপুরে তার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তিযোদ্ধা আলী হোসেনের স্ত্রী চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার বলেন, ‘রাত দেড়টার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্তের একটি দল আমাদের বাড়িতে আক্রমণ করে। প্রথমে তারা আমাদের বাড়ির কেয়ারটেকারকে জিম্মি করে ঘরের দরজায় আগুন জ্বালিয়ে দেয়। ঘরের ভেতরে কেয়ারটেকার তার বউ-বাচ্চা নিয়ে থাকে। একপর্যায়ে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আমাদের মূল ঘরের থাই গ্লাস ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করে আগুন জ্বালিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘তাদের দেওয়া আগুনে ঘরের ভেতরে থাকা সবকিছু পুড়ে গেছে। রাতে বিভিন্নজনের কাছ থেকে খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গেই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি। রাত প্রায় ৩টা পর্যন্ত দুর্বৃত্তরা আমাদের বাড়িতে তাণ্ডব চালায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’

রাশেদা আখতার বলেন, ‘আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক নির্বাচিত জনপ্রতিনিধি। ২০১৫ সালের পর থেকেই তিনি রাজনীতির বাইরে। তার ব্রেইন হেমারেজ, তিনি মুভমেন্ট করতে পারেন না। এখন এই সময়ে এসে কে কারা এই কাজ কারা করল, কিছুই বুঝতে পারছি না। স্বাধীনতার ৫৪ বছর পর এসে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ঘরে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেওয়া কীসের আলামত?’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ, গভীর রাতে কিছু দুর্বৃত্ত বাড়ির কেয়ারটেকারকে জিম্মি করে ঘরের ভিতর থাকা আসবাবপত্রে আগুন জ্বালিয়ে দেয় বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin