রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

দেবীদ্বারের সেই মানষিক ভারসাম্যহীন (পাগলি) ও নবজাতকের ঠিকানা, সরকারি আশ্রয় কেন্দ্রে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২১৩ Time View

দেবীদ্বারের সেই মানষিক ভারসাম্যহীন (পাগলি) ও নবজাতকের ঠিকানা মিলল সরকারি আশ্রয় কেন্দ্রে
এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
সেই মানষিক ভারসাম্যহীন (পাগলি) আকলিমা আক্তার(২৬) ও তার এক মাসের নবজাতক কণ্যা সন্তান মাহিয়া আক্তারকে ঢাকা মিরপুর শাহ্ আলী আশ্রয় কেন্দ্রে স্থান্তরের ব্যবস্থা করেন উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশেষ আদালতের বিচারক (ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের আবেদনের প্রেক্ষিতে এবং সমাজ সেবা অধিদপ্তরের ডিজি আল আমিন জামালীর নির্দেশে ভবঘুরে ওই মানষিক ভারসাম্যহীন আকলিমা আক্তার(২৬) ও তার এক মাসের নবজাতক কণ্যা সন্তান মাহিয়া আক্তারকে হস্তারের উদ্দেশ্যে ঢাকা মিরপুর শাহ্ আলী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো. রায়হানুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, থানার উপ-পরিদর্শক (এসআই) তাছলিমা সিকদার, মানষিক ভারসাম্যহীন আকলিমা ও তার শিশু কণ্যাকে দেখভাল করা ভিক্ষুক আয়শা বেগম, সাংবাদিক ও সমাজসেবা কার্যালয়ের কর্মচারি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আজ একটি মাইক্রো বাসে করে, দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) তাছলিমা সিকদারের নেতৃত্বে সমাজ সেবা কায়ালয়ের কর্মচারি ও শিশু এবং তার মা’কে দেখভালে যিনি তত্বাবধায়কের দায়িত্ব পালন করেছেন সেই ভিক্ষুক আয়শা বেগমসহ কয়েকজনকে দিয়ে, শিশুটিকে তার মায়ের সাথে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, আমরা মানষিক ভারসাম্যহীন আকলিমার সন্ধান পাওয়ার পর থেকে গর্ভকালীন সময় পর্যন্ত চিকিৎসা প্রদান, আর্থিক সহায়তাপ্রদানসহ নজরধারীতে রেখেছি। এরই মধ্যে শিশুটি দত্তক নেয়ার জন্য অসংখ্য লোকজনের আবেদনও পেয়েছি। মা ও শিশুর নিরাপত্তা এবং আইনি জটিলতায় সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। সেখানে সমাজ সেবা অধিদপ্তরের ডিজি মহোদয়ের নিকট শিশুটিকে দত্তক নিতে ইচ্ছুকরা আবেদন করতে পারেন, ডিজি মহোদয় দত্তক দিতেও পারেন অথবা আজিমপুর ‘ছোটমনি নিবাসেও’ হস্তান্তর করতে পারেন।
এব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো. রায়হানুল ইসলাম বলেন, মানষিক ভারসাম্যহীন আকলিমা ও তার শিশু কণ্যার নিরাপত্তার স্বার্থে আমরা সরকারী আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা করেছি। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নিরাপত্তার ব্যবস্থাসহ শিশু ও তার মা’ মানষিক ভারসাম্যহীন আকলিমার থাকা, খাওয়া, চিকিৎসা এবং শিশুটির ভবিষ্যৎ উন্নয়নে যাবতীয় ব্যবস্থা নেবেন।
উল্লেখ্য কুমিল্লা দেবীদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের জব্বর আলী মূন্সীর বাড়ির আয়শা বেগম(৫০) নামে এক ভিক্ষুকের ঘরে ৪ মাস আশ্রীত থাকার পর বেওয়ারিশ ওই মাষিক প্রতিবন্দী (পাগলিটি) গত ১২ মার্চ দিবাগত মধ্যরাতে এক কন্যা সন্তানের মা হয়েছেন।
প্রায় ৩ মাস পূর্বে ঠিকানাবিহীন এক বাক ও মানষিক প্রতিবন্দী ভিক্ষুক(২৬) সুবিল বাজারে বসে বসে রাস্তার মাটি খাচ্ছিল। ওই বাজারে দানের কম্বল আনতে গিয়ে আয়শা বেগম নামে এক ভিক্ষুক ওই প্রতিবন্দী মেয়েটিকে বাড়িতে নিয়ে আসেন। প্রতিবন্ধী মেয়েটি তার আশ্রয়দাতাকে মারধর করত, তার পরও কষ্ট করে মেয়েটির গর্ভপাত পর্যন্ত আশ্রয়ে রাখেন। আয়শা বেগম স্বামী পরিত্যাক্তা, বাবার বাড়িতে এক মাত্র পুত্র সন্তান নিয়ে আশ্রিত আছেন। তার এক মাত্র ভাই নূরনবী(৩২)ও প্রতিবন্দী। নিজ পুত্র এবং প্রতিবন্ধী ভাইয়ের ভরন পোষনও তার ভিক্ষাবৃত্তিতে চলে।
আয়শা বেগম বলেন, আমার আর্থিক অবস্থা ভালো থাকলে তাদের সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠাতাম না। নিজ সন্তানের মতোই শিশু ও তার মাকে লালন পালন করে আসছিলাম। আজ তাদের বিদায় দিতে খুই কষ্ট হচ্ছে।
এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, মহিলাটি অভিভাবকহীন এবং আত্মীয় স্বজনের কোন প্রকার খোঁজ না পাওয়ায় তাকে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যাক্তি (পুনর্বাসন) আইন, ২০১১ অনুসারে সমাজসেবা অধিদপ্তর এর প্রত্যায়িত প্রতিষ্ঠান , মীরপুর-১, রাইনখোলা সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্রে প্রেরন করেছি। এক্ষেত্রে মহিলাটির গর্ভকালীন সময় পর্যন্ত সমাজের হৃদয়বান ব্যক্তিবর্গ ও সমাজ সেবার কর্মকর্তাদের মানবিক কর্মকান্ডে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টায় দেবীদ্বার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ে ভবঘুরে ওই মানষিক ভারসাম্যহীন আকলিমা আক্তার(২৬) ও তার এক মাসের নবজাতক কণ্যা সন্তান মাহিয়া আক্তারকে ঢাকা মিরপুর শাহ্ আলী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় উপস্থিত উপজেলা সহকারি কমিশনার মো. রায়হানুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, থানার উপ-পরিদর্শক (এসআই) তাছলিমা সিকদার, মানষিক ভারসাম্যহীন আকলিমা ও তার শিশু কণ্যাকে দেখভাল করা ভিক্ষুক আয়শা বেগম, সাংবাদিক ও সমাজসেবা কার্যালয়ের কর্মচারি ও গন্যমান্য ব্যাক্তিবর্গের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin