রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত ‘শাপলা চেয়ে ফেলো‘শাপলার কলি’, অসন্তুষ্ট এনসিপি কুষ্টিয়ায় পদ্মানদীতে মিললো ক্ষত বিক্ষত যুবকের লাশ স্নাইপার রাইফেল, ৭.৬২ বুলেটের রহস্য কি? বের করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ হারালেন, ব্রিগেডিয়ার জেনারেল , সাখাওয়াত হোসেন কিন্তু কেন? প্রধান উপদেষ্টা ড. ইউনুস জীবনে কোন আন্দোলনে ছিলেন না

দেবীদ্বারে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই ঝড়ে পড়ল ১০২ পরীক্ষার্থী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ Time View

দেবীদ্বারে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই
ঝড়ে পড়ল ১০২ পরীক্ষার্থী

এবিএম আতিকুর রহমান বাশারঃ

কুমিল্লার দেবীদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল ১০২ জন পরীক্ষার্থী। সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার ৬ হাজার ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৯ শত ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষা শুরু হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ২০২৫ ইং এর দেবীদ্বার উপজেলার ৫২ টি বিদ্যালয়ের ১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদের মধ্যে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৯টি কেন্দ্রে সাধারণ শিক্ষায় ৪,৫৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪,৫০২ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ৪টি কেন্দ্রে ৩১টি মাদ্রাসার ১,১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১১২০ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন এবং কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ২টি কেন্দ্রে ৪টি বিদ্যালয়ের ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন।
দেবীদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর বলেন, উপজেলায় ১৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী অনুপস্থিতের বিষয়টি ব্যাক্তিগত কারণে হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে বলেন, সুশৃংখল ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সকল পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin