বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত

কুমিল্লা জাঙ্গালিয়ায় আইদি পরিবহন কাউন্টারে হামলা, আহত…৬

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০১ Time View

কুমিল্লা জাঙ্গালিয়ায় আইদি কাউন্টারে বোগদাদ পরিবহনের শ্রমিকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, ৬ জন আহত

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে আইদি পরিবহনের কাউন্টারে হামলার অভিযোগ পাওয়া গেছে, বোগদাদ পরিবহনের শ্রমিকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্দেশে প্রশাসন আইদি পরিবহনের কাউন্টার সিলগালা করে। এদিন সন্ধ্যার পর বোগদাদ পরিবহনের শ্রমিকরা সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করে দাবি করেন আইদির মালিক পারভেজ। এ ঘটনায় আইদি পরিবহনের অন্তত ৬ জন শ্রমিক আহত হন বলে জানান কতৃপক্ষ, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আইদি ও বোগদাদ পরিবহনের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। আইদি পরিবহনের কিছু বাসের কাগজপত্র হালনাগাদ না থাকায় আদালতের নির্দেশে প্রশাসন তাদের পরিবহন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখে। কিন্তু পরবর্তীতে বোগদাদ পরিবহনের শ্রমিকরা আইদি পরিবহনের কাউন্টারে এসে এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। বোগদাদ পরিবহনের শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং আইদি পরিবহনের ৫টি বাস ভাঙচুর করে।পরবর্তীতে বোগদাদ পরিবহন এর শ্রমিকরা আইদি পরিবহনের বাস কুমিল্লা থেকে চলে যাওয়ার জন্য চাপ দিলে আইদি পরিবহনের বাসগুলো কুমিল্লা থেকে চলে যায়। আইদি পরিবহনের চেকার জামান জানান, প্রশাসনের নির্দেশ মেনে তারা পরিবহন চলাচল বন্ধ রেখেছিলেন, তবে বোগদাদ পরিবহনের শ্রমিকরা কেন তাদের ওপর এমন হামলা চালালো, তা তারা বুঝতে পারছেনা। প্রশাসন জানিয়েছে, অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় বোগদাদ পরিবহনের মালিক আব্দুল হক এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।আইদি পরিবহনের মালিক পারভেজ জানান,প্রশাসনের নির্দেশনা মেনে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা পরিবহন বন্ধ রেখেছি,কিন্তু বোগদাদ পরিবহনের লোকেরা আমার কাউন্টার এবং পরিবহনের উপর হামলা করে।আমি কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেছি। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি মুঠোফোনে জানান আমি দুই পক্ষের অভিযোগ পেয়েছি।তদন্তের জন্য দুটি অভিযোগই কুমিল্লা ইপিজেড ফাড়িতে পাঠিয়েছি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin