বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত

তিতাসের মাছিমপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৭০ Time View

তিতাসের মাছিমপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হালিম সৈকত, কুমিল্লাঃ

কুমিল্লার তিতাসের মাছিমপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১ মার্চ বাদ আসর মাছিমপুর আর আর ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির আয়োজনে কলাকান্দি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ও মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি মোঃ ওসমান গণি ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদি হাসান সেলিম ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলী হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সরকার, কাজী কবির হোসেন সেন্টু, এমদাদ আখন্দ, হাজি মুকবুল হোসেন, মোঃ আক্তারুজ্জামান, আব্দুস সালাম মেম্বার ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধরাণ সম্পাদক রুবি ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল্লাহ সরকার। সঞ্চালনায় ছিলেন, মোঃ আলমগীর হোসাইন ভান্ডারী।
এসময় আরও উপস্থিত ছিলেন, কলাকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার, মোঃ এমরান হোসেন সরকার, তিতাস উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান সওদাগর, যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জাসাসের আহ্বায়ক সামির হোসেন, তিতাস উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহিম সরকার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য গাজী মোঃ হানিফ, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহর মুন্সি, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম, ভিটিকান্দি ইউনিয়নের আহ্বায়ক ফরিদ সরকার, মজিদপুর ইউনিয়নের আহ্বায়ক মাজেদুল ইসলাম মন্টু, কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হাবিব সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিস সরকার ও ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম আকাশ প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, ড্রেজার ব্যবসা নিয়ে বানিজ্য, মামলাবাজি করছেন। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে আপনারা উদাহরণ দেখতে পাচ্ছেন। যারাই দলের নাম ভাঙ্গিয়ে অপ-কর্ম করেছেন, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। উল্টাপাল্টা করলে শাস্তি পেতেই হবে। তাই সবাই সাবধান হয়ে যান। দলের শৃঙ্খলা বজায় রাখুন।
এসময় বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin