বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত

চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলো দাদী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২১৮ Time View

চৌদ্দগ্রামে দাদার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলো দাদী

স্টাফ রিপোর্টারঃ চৌদ্দগ্রাম

কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ বছর বসয়ী এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম (৪৫) নামে তারই সৎ দাদার বিরুদ্ধে। এ ঘটনায় সহযোগীতার অভিযোগে আমেনা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত আমেনা অভিযুক্ত নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়্যারা পূর্বপাড়া এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্ত নজরুল ইসলাম পলাতক রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নজরুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। সোমবার (১৭ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ বিকালে ১১ বছরের শিশু কন্যা বাতিসা কালিকাপুর সীমান্ত ২১১০/১১ নং পিলার এলাকায় ফুটবল মাঠে খেলছিলো। এ সময় তার সৎ দাদা নজরুল ইসলাম কৌশলে ঐ শিশু কন্যাকে ডেকে নিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। শিশুটি কান্না করলে তার দাদী আমেনা বেগম ঘরের দরজা খুলে দেখেন তার স্বামী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে। ধর্ষনের বিষয়টি কাউকে না বলার জন্য দাদী তার শিশু নাতনীকে হুমকি ধমকি দেন। তারপরও বিষয়টি শিশু কন্যা তার মা এবং বাবাকে অবহিত করলে গত রোববার (১৬ মার্চ) স্থানীয়ভাবে একটি শালিস-বৈঠক বসে। বৈঠকে ভিকটিম শিশু সকলের সামনে প্রকৃত ঘটনা প্রকাশ করলে তার দাদী তাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। বৈঠক চলাকালে তার সৎ দাদা নজরুল ইসলামও শিশুটিকে মারধরের চেষ্টা করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত দাদা নজরুল ইসলাম ও দাদী আমেনা বেগমকে আসামী করে রোববার রাতেই থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দাদী আমেনা বেগমকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার প্রধান অভিযুক্ত ভিকটিমের সৎ দাদা নজরুল ইসলাম পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, ‘শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ একজনকে আটক করেছে। আইনী প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার প্রধান অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin