বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

শহীদ সাব্বির হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ উপজেলা সাবেক সহ-সভাপতি হিরন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২০৯ Time View

দেবীদ্বারে বৈষম্য বিরোধী আন্দোলন,-
=======================
শহীদ সাব্বির হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ উপজেলা সাবেক সহ-সভাপতি হিরন গ্রেফতার
**********************************
এবিএম আতিকুর রহমান বাশারঃ

কুমিল্লার দেবীদ্বারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেবীদ্বার উপজেলা শাখার সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন হিরন(৩০)কে গ্রেফতার করেছে দেবীদ্বার থানা পুলিশ।

শুক্রবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওয়াহেদপুর গ্রাম থেকে হিরনকে গ্রেফতার করেন এবং সকাল ১১টায় তাকে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে।

আব্দুল্লাহ আল মামুন হিরন উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের মৃত: আব্দুল মজিদ’র পুত্র। সে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস সহকারী এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ দেবীদ্বার উপজেলা সাবেক সহসভাপতি ছিলেন বলে পুলিশ জানিয়েছেন।

গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির(১৮) পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃতঃ আলমগীর হোসেনের পুত্র।

ওই ঘটনায় দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃতঃ রবিস আলীর পুত্র ও নিহত সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনসহ ২৪৯ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১/১৬০, তারিখ- ১৪/০৯/২০২৫ইং। ওই হত্যা মামলার ৫৬ নং এজহারভূক্ত আসামী আব্দুল্লাহ আল মামুন হিরন।

নাম প্রকাশে অনিচ্ছুক আব্দুল্লাহ আল মামুন হিরনের স্বজন জানান, হিরন যথারীতি উপজেলা পরিষদে যাতায়ত, দাপ্তরিক কাজে সহায়তা এমনকি তার নামে ঠিকাধারী লাইসেন্সে উন্নয়নমূলক কাজগুলো করে আসছে। সে হত্যা মামলার আসামী ছিল এবিষয়টি তাকে গ্রেফতারের পরেই জানতে পেরেছেন।

এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ কালের কন্ঠকে জানান, তাকে গোপন সংবাদে আজ সকাল ১০টায় গ্রেফতার করা হয়েছে।

হিরন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানের পিএস ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে হিরন সশস্ত্র ভূমিকায় আন্দোলনরতদের দমন-পিড়নে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin