রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বিএনপি নেতা আব্দুস সামাদ(৫২) মারা গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৩০ Time View

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বিএনপি নেতা আব্দুস সামাদ(৫২) মারা গেছেন

এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার প্রতিনিধিঃ

কুমিল্লার দেবীদ্বারে গত বছরের ৫ আগস্ট পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আঃ সামাদ দির্ঘ ৭ মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টায় ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
নিহত আঃ সামাদ কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের মো. আছমত আলীর পুত্র। তিনি ধামতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
দেবীদ্বার জাতীয় নাগরিক কমিটি দেবীদ্বার উপজেলা শাখার সদস্য নাহিদুল ইসলাম নাহিদ জানান, গত বছরের ৫ আগস্ট সাবেক স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের দিন, থানা ঘেরাউকালে দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যারয়ের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছিলেন। ৭ মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ বিকেল ৩টায় মৃত্যুবরণ করেছেন।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ রাত সাড়ে ৮টায় জানান, গত বছরের ৫ আগস্ট পায়ের গুলিবিদ্ধ হয়ে আঃ সামাদ চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে ছিলেন। ওই ঘটনায় ট্রাইব্যুনালে মামলা চলমান, ইতিমধ্যে তিনি সম্প্রতি দেবীদ্বার ইউএনও’র কার্যালয়ে এসে মামলার স্বাক্ষী দিয়ে যান। তিনি হটাৎ হার্ট এটাক হলে তাকে জাতীয় হৃদরোগ ইনিষ্টিটিউটে ভর্তি করালে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin