বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান যে আসনে মনোনয়ন ফরম নিয়ে ও প্রচারণা নেই এনসিপির আহবায়ক নাহিদের, ঝড়ে যাওয়ার দারপ্রান্তে গ্রামীণ ব্যাংকের ড, ইউনুসের সাথে যৌন নোবেল অংশীদারত্বের তাসলিমা এখন কোথায় কুমিল্লা -৬ আসনে মনোনয়ন মনিরুল হক চৌধুরী , আনন্দে মনিরুল হক সাক্কু কুষ্টিয়া জেলার, ভেড়ামারায় জাতীয় সমবায় দিবস পালিত

কুমিল্লা চৌদ্দগ্রামে দেশের প্রথমবারের মতো মহিলা সম্মেলন করলেন জামায়াতে ইসলামী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ Time View

দেশে প্রথমবারের মতো মহিলা সম্মেলন করলেন জামায়াতে ইসলামী

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
দেশে প্রথম বারের মতো মহিলাদের কে নিয়ে সম্মেলন করলেন জামায়াতে ইসলামী। ৫ আগষ্টের পর প্রকাশ্যে জামায়াত ও ছাত্র শিবিরের একাধিক সমাবেশ অনুষ্ঠিত হলেও নারীদেরকে নিয়ে এই প্রথমবারের মতো সম্মেলন করলেন দলটি। শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ.জে সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। এই সময় তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, বিগত ১৫ বছর শেখ হাসিনা একটি জুলুমবাজ সরকার হিসাবে দেশ পরিচালনা করে ছিলেন। তার নেতা কর্মীদের অত্যাচারে অনেক মায়ের বুক খালি হয়েছে। মা হারিয়েছে তার সন্তানকে বোন হারিয়েছে তার ভাইকে আর স্ত্রী হারিয়েছে তার স্বামীকে। আল্লাহর অশেষ রহমতে এই জুলুমবাজ সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। তিনি আরো বলেন, আমি যখন এই আসনের সংসদ সদস্য ছিলাম তখন চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। চৌদ্দগ্রাম ছিলো একটি শান্তির বাগান। ছিলো না কোন অস্ত্রের ঝনঝনানি, কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর চৌদ্দগ্রামকে ত্রাশের রাজত্ব কায়েম করেছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করতে পারে সে জন্য আমাদের কর্মীরা মা বোনদের কাছে গিয়ে জামায়াতে ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন।
উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, রাজতৈনিত ও পার্শ্ব সংগঠন বিভাগীয় সেক্রেটারী ডাঃ হাবিবা চৌধুরী সুইট, জেলা জামায়াতের আমির এড. মু. শাহজাহান, মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চলের সেক্রেটারী শাহিনা আক্তার, অঞ্চল সহকারী ফেরদৌসি সুলতানা ও শাহিন আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin