রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

কুমিল্লা চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় সাংবাদিক জসিম নিহত হয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ Time View

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক নিহত হয়েছেন।

আজগর হোসেন শাহীনঃ
চৌদ্দগ্রাম
বুধবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন চৌধুরী ওরফে নিলয় (৪০) উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহ গ্রামের প্রয়াত আবদুল খালেকের ছেলে। তিনি বেসরকারি এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

চৌদ্দগ্রামের স্থানীয় সূত্রে জানা যায় উপজেলা ফকিরবাজার এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে জসিমকে একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তিনি বাড়িতে ফেরার পথে এ ঘটনার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। নিহত জসিমের ছোট দুটি সন্তান রয়েছে। তাঁর এমন মৃত্যুতে স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা দিশাহারা।

রাত ১১টার দিকে চৌদ্দগ্রামের মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অজ্ঞাত বাসের ধাক্কায় সাংবাদিক জসিম উদ্দিন আহত হন। লোকজন উদ্ধার করে হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin