রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

আর টিভির সাংবাদিক সোহরাব সুমনের উপর সন্রাসী হামলায় বুড়িচং প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৯৬১ Time View

সাংবাদিক সোহরাব সুমনের উপর সন্ত্রাসী হামলা: বুড়িচং প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টারঃ
আরটিভি কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি এবং বুড়িচং প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ সোহরাব সুমনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এই ব্যাপারে সাংবাদিক সোহরাব সুমন বাদি হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক সোহরাব সুমনের মালিকানাধীন গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের সামনে সিসি ক্যামেরা লাগানোর কারনের ঐ এলাকায় কোন অপরাধ ও অপকর্ম করতে না পেরে সন্ত্রাসীরা সিসি ক্যামেরা খুলে ফেলার জন্য হুমকি ধমকি প্রদান করেন। সন্ত্রাসীদের কথা মতো সিসি ক্যামেরা না খোলায় গত ২২ নভেম্বর রাত অনুমান সাড়ে ৯টায় বেআইনী জনতাবদ্ধে গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের ভিতরে অনধিকারে প্রবেশ করে সন্ত্রাসী মনির হোসেন রড দিয়ে এবং অন্যান্য সন্ত্রাসীরা লাঠি দিয়ে রেন্টুরেন্টের খাবার রাখার সুকেসের গ্লাসসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি করে। উক্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধান করার চেষ্টা কালে সন্ত্রাসী মনিরের নেতৃত্বে গত ২৪ নভেম্বর রাত প্রায় ১১টায় সন্ত্রাসী ইমন,রকিব, কামাল, রায়হানসহ আরো ৪/৫ জন পূর্বপরিকল্পিত ভাবে সাংবাদিক সোহরাব সুমনের উপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়।
সাংবাদিক মোঃ সোহরাব সুমনের উপর সন্ত্রাসী হামলায় নিন্দা ও প্রতিবাদ জানান মাইটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি এবং বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা,বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক বাবুসহ ক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিক নেতারা সুমনের উপর হামলাকারী সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবী জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin