শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

লক্ষ্মীপুরে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধনের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৫০০ Time View

লক্ষ্মীপুরে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধনের অভিযোগ

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলাতে ৪নং ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের মিজি বাড়ির তথা নুনিয়াপাড়া জামে মসজিদ পুকুরটির মাছ মঙ্গলবার (১৯ জুলাই) ভোর রাতে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধনের অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম সুমন ও মোঃ মজিদের বিরুদ্ধে।

স্থানীয় ও রামগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা যায়, ফজরের নামাজের অজু করতে উঠে বাড়ির কিছু মুরুব্বী সুমন বিষের বোতল হাতে পুকুরে বিষ ঢালতেছে। এমন সময় বাড়ির লোকজন এগিয়ে আসলে সে দ্রুত বিষ ডেলে বোতল হাতে নিয়ে পালিয়ে যায়। এনিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

মুক্তভুগী ফরিদ হোসেন, সাইফুল ইসলাম, শিহাব হোসেন, ইমারত হোসেন, মো:দুলাল মিজি, সিরাজ মিজি, হোসেন মিজি জানান, ১৪২৪ বাংলা শন হইতে ৩০ই চৈত্র ১৪২৮ পর্যন্ত পুকুরের ইজারার মেয়াদ ছিল। এর পুকুরের মেয়াদ শেষ হওয়ার পরে ইজারাদার পানি নিষ্কাশন করে আমাদেরকে পুকুর বুঝিয়ে দেয়। এর গত বৈশাখের ২ তারিখে আমরা পুকুরে মাছ চাষের উদ্দেশ্যে পোনা মাছ ছাড়ি। কিন্তু সাইফুল ইসলাম সুমন ও মজিব তাদেরকে পুনরায় পুকুর ইজারা দেওয়ার জন্য বাড়ির লোক ও মসজিদ কমিটিকে চাপ প্রয়োগ করে। আমরা দিতে অপারগতা প্রকাশ করায় গতকয়েকদিন থেকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি ও নানাধরনের মিথ্যা মামলার ভয় দেখিয়ে আসছে। এরই জের ধরে মঙ্গলবার, ভোর রাতে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ মেরে ফেলে।
এই ব্যাপারে অভিযুক্ত সাইফুল ইসলাম সুমন বলেন, আমরা পুকুরের মেয়াদ এখনো শেষ হয়নি। তাই আমার পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে।

এই ব্যাপারে রামগঞ্জ থানার (ওসি) এমদাদুল হক জানান, মাছ নিধরের ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin