রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

কুমিল্লা গোমতী নদে অষ্টমী স্নানোৎসবে হাজারো পূণ্যার্থীর ঢল

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৭১৭ Time View

কুমিল্লা গোমতী নদে অষ্টমী স্নানোৎসবে হাজারো পূণ্যার্থীর ঢল

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান বন্দরের লাঙ্গলবন্দ এর ন্যায় কুমিল্লা মুরাদনগর দড়িকান্দি সংলগ্ন গোমতী নদ স্নানঘাটে শনিবার ভোর থেকে উৎসব মুখর পরিবেশে অষ্টমী স্নানোৎসব
অনুষ্ঠিত হয়।
যেসব পূণ্যার্থীরা নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দে যেতে পারেননি সেসব পূণ্যার্থীরা “হে মহা ভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ কর” এ মন্ত্র উচ্চারণ করে পাপ মোচনের আশায় পূণ্যার্থীরা আদি ব্রহ্মপুত্র নদের পরিবর্তে গোমতী নদে স্নানে অংশ গ্রহণ করেন। স্নানের সময় কয়েক রকম ফুল, বেলপাতা, ধান, দূর্বা , হরিতকি, ডাব, আম ও আম পাতা ইত্যাদি পিতৃকুলের উদ্দেশ্যে নদের জলে তর্পণ করছেন পূণ্যার্থীরা।
জানা যায়- ৮ এপ্রিল ২৪ চৈত্র শুক্রবার দিবাগত রাত ৯টা ১১ মিনিট স্নানের লগ্ন শুরু হয় এ বছর স্নান উৎসব শেষ হবে শনিবার দিবাগত রাত ১১টায়। লগ্ন শুরুর পরপরই স্নানার্থীদের ঢল নামে গোমতী নদে। স্নানঘাটে দল বেধে, সপরিবারে কেউবা এককভাবে ধর্মীয় রীতি রেওয়াজ অনুযায়ী স্নানে অংশ নিচ্ছেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতশত পূণ্যার্থীর আগমন ঘটছে। তাদের পদভারে মুখরিত হয়ে উঠতে শুরু করেছে দড়িকান্দি স্নানঘাট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin