রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা ৪ এমপি নজরুলের ২য় স্রীর মরদেহ উদ্ধার মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে আর এলো না ফিরে চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু মাদকের মেলায় আসক্ত চৌদ্দগ্রামের যুব সমাজ, মাদক কারবারি মানিক মিয়া পুলিশের অভিযানে ও গ্রেফতার হয়নি। দেশ কে বাঁচান দেশ এখন পাকিস্তানি দখলে চলে যাচ্ছে.. সাখাওয়াত হোসেন রংপুরে ৪ হত্যাকান্ডে নেপথ্যে পুলিশ চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রামে আশ্রয়ণের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে , ইউএনও,র পাঠশালা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭১৫ Time View

চৌদ্দগ্রামে আশ্রয়ণের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ইউএনও’র পাঠশালা

, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: চৌদ্দগ্রামে প্রতিটি ইউনিয়নের আশ্রয়ণ পল্লীতে শিক্ষা বঞ্চিত শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হলো ‘ইউএনও এর পাঠশালা’। এখানে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের স্বাক্ষর জ্ঞানহীন বয়স্ক বাসিন্দাসহ শিক্ষা সুবিধাবঞ্চিত শিশুরা। করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে এমন একটি মহৎ উদ্যোগ নেয়ায় সচেতন মহলের প্রশংসার জোয়ারে ভাসছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, ‘করোনার কারণে স্কুল বন্ধ থাকায় আশ্রয়ণে ঠাঁই পাওয়া হতদরিদ্র পরিবারের শিশুদের পড়ালেখার বেহাল অবস্থা। বিক্ষিপ্তভাবে ঘোরাফেরাসহ নানাপ্রকার দুষ্টুমিতে তাদের সময় কাটছে। আবার কেউ কেউ পড়ালেখা একবারেই করে না। আমি তাদেরকে পড়াবো শুনে তারা বেশ উৎসাহের সাথে পাঠশালায় পড়তে আসছে। পড়ালেখার প্রতি আশ্রয়ণের শিশুদের আগ্রহ দেখে আমি বিমোহিত। একটু যত্ন পেলে সুবিধাবঞ্চিত এ শিশুরা পড়ালেখায় আর পিছিয়ে থাকবে না। তারা সমাজের বোঝা না হয়ে রত্নে পরিণত হবে। চৌদ্দগ্রামের প্রতিটি আশ্রয়ণে নিয়মিত এ পাঠশালা চলবে। সকলকে সাথে নিয়ে আমরা সুখি-সমৃদ্ধ একটি সোনার বাংলাদেশ গড়তে চাই’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin