বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রতিবন্ধী দেলোয়ারের পরিবার সরকারের সহায়তা চেয়ে আকুতি আয়নাঘরে নয়, আট বছর আত্মগোপনে থেকে রাষ্ট্রের সাথে নাটক করেছেন ব্যারিস্টার আরমান’—ট্রাইব্যুনালে দাবি আসামিপক্ষের জুলাই ২৪’ হত্যাকাণ্ড:মেটিকোলাস ডিজাইনে স্নাইপার ব্যবহার চৌদ্দগ্রামে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান আনন্দ উল্লাসে মুখরিত দেশ কুমিল্লা বুড়িচং উপজেলায় রাজনীতির সাথে জড়িত থাকায় ২ সাংবাদিক গ্রেফতার। ক্ষমতা নিতে চায় নাই , সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু:… ড. কামাল কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা অর্জনে ১ দিনের সিপিআর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে সিটি কর্পোরেশন কুসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল সহ নিহত ২, আহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৮৫৬ Time View

কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে সিটি কর্পোরেশন কুসিক এর কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেলসহ নিহত ২, আহত ৪

ডেস্ক রিপোর্ট , কুমিল্লা।। : ২২ নভেম্বর ২০২১

কুমিল্লায় সন্ত্রাসী হামলায় কুমিল্লা সিটি কর্পোরেশন কুসিক এর কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। একই সাথে তার ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগ নেতা হরিপদ সাহাও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪-৫ জন।

সোমবার বিকালে পৌণে ৫টার দিকে নগরীর পাথুরীয়াপাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত কাউন্সিলর সৈয়দ মো: সোহেল (৪৫) ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি পাথুরীয়াপাড়ার সৈয়দ শাহজাহানের ছেলে।

নিহত হরিপদ সাহার (৫৫) নগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। তার বাড়ী নবগ্রাম এলাকায়।

স্থানীয় সুত্র জানায়, সোমবার বিকালে কাউন্সিলর সোহেল নিজের অফিসে বসে রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে একটি বৈঠক করছিলেন। এসময় ৪-৫টি মোটরসাইকেলযোগে ৭-৮ জন সন্ত্রাসী কাউন্সিলরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়ে।

এতে কাউন্সিলরের পেটে, বুকে এবং মাথায় তিনটি এবং হরিপদ সাহার পেটে এবং বুকে দুটি গুলিবিদ্ধ হয়।

এলোপাথাড়ি গুলিতে কাউন্সিলরের সহযোগী রিজু (২৩), জুয়েল (৪০) ও রাসেল (৩২) সদস্য মো: বাদল (২৮) এবং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো: সোহেল চৌধুরী (৩৮) আহত হয়।

এ সময় আশপাশের লোকজন আহতদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে কাউন্সিলর সৈয়দ মো: সোহেল এবং হরিপদ সাহা মারা যান। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া জানান, এলাকায় অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছিলেন কাউন্সিলর সোহেল। এ নিয়ে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা এ হামলা চালায়।

সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর সৈয়দ মো: সোহেলসহ দুজন নিহত হওয়ার কথা স্বীকার করে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, আমরা এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছি।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, এ ঘটনাকে কেন্দ্র করে শহরে যাতে অস্থিতিশীল পরিবেশ না হতে পারে সেজন্যে শরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা তৎপর রয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin